April 19, 2026, 7:18 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিশ্বনাথে তরুণ যুবকের আত্ম*হ*ন*ন

কামরুল হাসান, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে ইমন মিয়া (২১) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের মৃত আছকর আলীর ছেলে।

পরিবার সূত্র জানায়, ইমনদের মূল বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায় হলেও বহু বছর ধরে বিশ্বনাথের সাড়ইল গ্রামে মামাবাড়িতে স্থায়ীভাবে সপরিবারে বসবাস করে আসছেন। ইমন একাই থাকতেন চাচা সম্পর্কের জনৈক চেরাগ আলীর খালি একটি ঘরে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও রাতের খাবার শেষে নিজের শোবার ঘরে ঘুমুতে যান তিনি পরদিন অর্থাৎ আজ বুধবার (১৩ অগাস্ট) সকাল ১০টা বেজে চললেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে অনেক হাঁকডাক করে বড়ভাই সুমন মিয়া ঘরের ভেন্টিলেটর দিয়ে দেখতে পান ইমন গলায় কাপড় পেছিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর দিলে থানা পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান,’লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা