June 1, 2026, 8:20 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মিয়ানমারে আটকদের ওপর নির্যাতনে নিরাপত্তা বাহিনী জড়িত: জাতিসংঘ প্রতিবেদন

Reporter Name

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আটকদের ওপর ধারাবাহিকভাবে নির্যাতন চালাচ্ছে—এমন প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ তদন্তকারীরা। নির্যাতনকারীদের মধ্যে উচ্চ পর্যায়ের কমান্ডাররাও আছে বলে জানান হয়েছে তদন্ত প্রতিবেদনে।

আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘনের প্রমাণ বিশ্লেষণে ২০১৮ সালে গঠিত জাতিসংঘের ‘ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’ (আইআইএমএম) জানায়, ভুক্তভোগীরা মারধর, বৈদ্যুতিক শক থেকে শুরু করে, শ্বাসরোধ, এমনকি প্লায়ার্স দিয়ে নখ তুলে ফেলার মতো নির্যাতনের শিকার হয়েছে।

মঙ্গলবার ১৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে দেওয়া এক বিবৃতিতে আইআইএমএম প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, “আমরা প্রত্যক্ষদর্শীর বর্ণনাসহ গুরুত্বপূর্ণ সব প্রমাণ পেয়েছি- এ থেকে মিয়ানমারের আটক কেন্দ্রগুলোতে ধারাবাহিক নির্যাতনের বিষয়টিই উঠে আসে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা