April 19, 2026, 5:26 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চবিতে সংঘর্ষ: মামলার ৫৬ নম্বর আসামি গ্রেপ্তার

সিনিয়র নিউজ রিপোর্টার ফয়েজ আল আমিন

চবিতে সংঘর্ষ: মামলার ৫৬ নম্বর আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১২:০২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনার মামলার ৫৬ নম্বর আসামি মো. হান্নানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব-৭ জানায়, হান্নান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলার আসামি এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। তিনি স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও ছাত্রলীগ হাটহাজারী উপজেলার সহসভাপতি ইকবালের ঘনিষ্ঠ সহযোগী।

র‍্যাবের-৭ দাবি, হানিফ ও ইকবাল নির্দেশে হান্নান স্থানীয়দের সংগঠিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গত শনিবার রাত থেকে টানা সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাটহাজারী থানায় একটি মামলা ও একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে। মামলায় নাম উল্লেখ করা হয় ৯৫ জনের এবং অজ্ঞাতনামা আসামি করা হয় আরও প্রায় এক হাজার জনকে। সেই মামলারই ৫৬ নম্বর আসামি মো. হান্নানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা