June 1, 2026, 9:18 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ

মাজেদ আহমদ মিজান (সিলেট জেলা প্রতিনিধি)

সিলেটের জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামে জায়গা দখলকে কেন্দ্র করে ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, এক ব্যক্তি দা ও অন্যান্য দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে জায়গা আত্মসাতের চেষ্টা চালিয়েছে।
এ ঘটনায় বাদী হাজী আখতার হোসেন (পিতা: মৃত উসমান আলী) জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, আসামি হোসাইন আহমদ (পিতা: মৃত আব্দুর রহিম) জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ চললেও সম্প্রতি আসামি দা হাতে নিয়ে প্রকাশ্যে হুমকি দেওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ গ্রামের শান্ত পরিবেশ নষ্ট করছে। তারা দ্রুত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা