April 23, 2026, 11:06 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে

নিউজ রিপোর্টার ফয়েজ আল আমিন
Oplus_131072

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন,
সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট চালু করা হয়েছে। সকল শিক্ষার্থীদের ইন্টারনেটের ইতিবাচক দিকগুলো অবগত করতে হবে। ইন্টানেটের সুফলগুলো জনসাধারনের মাঝে ছড়িয়ে দিতে হবে।

গত কাল শনিবার (০৬ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নবপ্রণীত আইন, পলিসি ও সংষ্কার নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

সাইবার নিরাপত্তা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয়। এই আইনের মাধ্যমে ইন্টরনেটের অপব্যবহার, তথ্য চুরি, কোন সিস্টেমের ক্ষতি রোধ এবং তথ্য-প্রযুক্তির সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, এই প্রথম চালু হল নাগরিক সেবা কেন্দ্র যেখান থেকে কোন হয়রানি ছাড়াই মিলবে অনেক সুযোগ-সুবিধা। যেখানে সাধারণ মানুষ আইডি আবেদন থেকে শুরু করে ইউটিলিটি পর্যন্ত বিভিন্ন সরকারি সেবা সহজে পাবে। তথ্য- প্রযুক্তি সম্পর্কে আরও বেশি করে অবগত করার লক্ষ্যে তিনি আইসিটি কর্মকর্তাগণকে এই বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা করতে বলেন যেন সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিলেট বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জসমূহ, কার্য পরিচালনায় বিভিন্ন সমস্যা ও আগামীতে তাদের প্রত্যাশাগুলো কী তা সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন কার্য পরিচালনার ক্ষেত্রে কোন রকম সমস্যার সম্মুখীন হলে তা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা