April 23, 2026, 11:35 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

একাই বাড়ি ফিরেছে বর, গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই,

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০৫ এএম
শেয়ার করুন:

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় সড়কে গাড়ি আটকিয়ে কনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর একা বাড়ি ফিরতে বাধ্য হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

বর মুরাদ বেপারী টঙ্গিবাড়ী উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গতিরোধ করে। পরে নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। 

বরপক্ষের লোকজন জানান, প্রায় ছয় মাস আগে মুরাদ বেপারী ও সুমাইয়া আক্তারের কাবিন সম্পন্ন হয়েছিল। নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা। তবে বিয়ের দিন খাবার নিয়ে কনে পক্ষ ও বর পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নববধূকে নিয়ে ফেরার পথে কনের ভাই পরিচয়ে কয়েকজন লোক গাড়ি আটকায় এবং নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন বর। এই ঘটনায় বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা