অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মডেল আঁখির পোশাক নিয়ে ক্ষিপ্ত অভিনেত্রী মুক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত এক নারী মডেল বিতর্কিত পোশাকে বসে আছেন। সেই ভিডিও থেকে নেওয়া একটি স্থিরচিত্র শেয়ার করে সরব হয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
মুক্তি নিজের ফেসবুক হ্যান্ডলে লিখেছেন, ‘জানি না এদের অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়, জানার ইচ্ছাও নেই। শুধু এতটুকুই জানি, এই হলো অ্যাওয়ার্ড প্রগ্রামের অবস্থা। আমি অবশ্যই সব মহলের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সমাজ এবং পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন। অনুরোধ রইল।’
মুক্তির এই আহ্বানের সঙ্গে চলচ্চিত্রের অনেকেই একাত্মতা জানিয়েছেন। অভিনেত্রী রত্না কবির বলছেন, ‘খুবই দুঃখজনক! এগুলো দেখলে লজ্জা লাগে।’
একজন লিখেছেন, ‘এখন তো আপু অ্যাওয়ার্ড জিনিসটা একেবারে সস্তা হয়ে গেছে। কিছু প্রতিষ্ঠান আছে এসব অখাদ্য স্বঘোষিত তারকাদের কাছ থেকে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট নিয়ে ওদের পুরস্কৃত করছে। এটাও এক ধরনের বিজনেস। আর ঘুরেফিরে দেখি এরাই প্রতিটি অনুষ্ঠানে পুরস্কৃত হচ্ছে।’