April 20, 2026, 1:44 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তারের পর কারাগারে তিনজন

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তারের পর কারাগারে তিনজন
নিজস্ব প্রতিবেদকঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫: ৫০
ফলো করুন
২৪ ঘন্টার খবর
গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ এইচ এম নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা নামের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার চাঁদাবাজির মামলায় ওই তিনজনকে আদালতে তোলা হয়েছিল। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁদের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজি করছিলেন নোমান, তানজিল ও ফারিয়া। বৃহস্পতিবার রাতে সমন্বয়ক পরিচয় দিয়ে তাঁরা উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের একটি বাসায় ঢোকেন। দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতির কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তাঁরা। এর মধ্যে সাড়ে ৫ লাখ টাকা আদায়ও করেন। বাকি টাকার জন্য সময় বেঁধে দিয়ে চলে যান।

পুলিশের ভাষ্য, ওই তিনজন দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছিলেন। পরে পরিবারটি উত্তরা পশ্চিম থানায় মামলা করে। ঘটনার দিন রাতে বিমানবন্দর থেকে প্রথমে নোমান রেজাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক খান আজ শনিবার প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলা হওয়ার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা