সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি সরকারি নিবন্ধন লাভ করেছে। এ উপলক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ দৌলত সকল ফুল ব্যবসায়ী ও সিলেটবাসীকে আন্তরিক অভিনন্দন জানান।নিবন্ধন প্রাপ্তির পর এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কল্লোল যদি বিশ্বাস জয়, সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাসেল আলী, সহ-সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলকাছ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক লিপু সুলতান, অর্থ সম্পাদক পিকুল হোসেন, আপায়ন সম্পাদক জাবেদ আহমদ ও সদস্য হাশেম আহমদ।বক্তারা বলেন, এ রাষ্ট্রীয় স্বীকৃতি শুধু ফুল ব্যবসায়ীদের নয়, পুরো সিলেটবাসীর জন্যই আনন্দ ও গৌরবের বিষয়। এটি ভবিষ্যতে ফুল শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।